ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

লাহোরে দূষণ কমাতে প্রথমবার ঝরল কৃত্রিম বৃষ্টি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৩, ৩:২৭ বিকাল

Link Copied!

তীব্র বায়ু দূষণে নাজেহাল পাকিস্তানে মধ্যে ডিসেম্বরের এই শীতে এক বিরল ঘটনার সাক্ষী হলেন লাহোরের মানুষ। ভয়াবহ মাত্রার দূষণ ঠেকাতে গত শনিবার লাহোরে ঝরানো হয় কৃত্রিম বৃষ্টি। দেশটির ইতিহাসের এমন ঘটনা এটাই প্রথম।

জনবহুল লাহোরে বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় নিয়মিত শুরুর দিকে থাকে লাহোরের নাম।

পাঞ্জাবের প্রাদেশিক সরকার জানিয়েছে, বায়ুদূষণের মাত্রা কমাতে কৃত্রিমভাবে এই বৃষ্টি নামানো হয়েছে। এতে সহযোগিতা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, লাহোরের অন্তত ১০টি জায়গায় ক্লাউড সিডিং বা কৃত্রিম উপায়ে বৃষ্টি ঝরানো হয়েছে। যেখানে বৃষ্টি ঝরেছে তার আশপাশের ১৫ কিলোমিটার বা ৯ মাইলের মধ্যে এর প্রভাব পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লাহোরের বাতাসের মান কয়েক সপ্তাহ ধরে ক্রমেই খারাপ হয়েছে। দিনের বড় একটি সময়জুড়ে ঘন ধোঁয়াশায় ঢেকে থাকছে লাহোর। দূষণ ঠেকাতে পাঞ্জাবের প্রাদেশিক সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

প্রতিদিন ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগে বন্ধ করে দেওয়া হচ্ছে। সপ্তাহে বাড়তি দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়। কিন্তু দূষণ কমেনি।

এরপর কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপায় বেছে নিল পাঞ্জাব সরকার। মহসিন নাকভি জানান, লাহোরের জন্য কৃত্রিম বৃষ্টি ঝরানোর যন্ত্র ‘উপহার’ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১০ থেকে ১২ দিন আগে তা আকাশপথে এসে পৌঁছেছে। সেই সঙ্গে এসেছে বিশেষজ্ঞ একটি দল।

সংযুক্ত আরব আমিরাতে অত্যধিক গরম কমাতে মাঝেমধ্যেই কৃত্রিম উপায়ে বৃষ্টি ঝরানো হয়ে থাকে।

জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের আবহাওয়ার আচরণ বদলাচ্ছে। সেই সঙ্গে নগরায়ণসহ বিভিন্ন কারণে দূষণের মাত্রা বাড়ছে।

যদিও বৈশ্বিক কার্বন নিঃসরণে পাকিস্তানের দায় ১ শতাংশের কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ দেশের একটি পাকিস্তান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?