ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাতে ১০ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে শেরপুর সেতু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ বিকাল

Link Copied!

সিলেট-ঢাকা মহাসড়কে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতু ১০ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। এই সময়ে সেতুটিতে চলবে সংস্কার কাজ। সেতু বন্ধ থাকায় যাতায়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে পরের দিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এই সময় ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের যানচলাচল বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তথ্য অধিদপ্তর।

যাতায়তের সুবিধার্থে বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে সওজের সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হবে। এ সময়ে সেতুর ওপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

এতে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেরপুর সেতু বন্ধ থাকাকালে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা