ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজধানীর বাজারে শুকনা খাবারের সংকট

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অগাস্ট ২০২৪, ১১:৫৮ সকাল

Link Copied!

বন্যার্তদের খাদ্য সহায়তায় বাজারে ব্যাপক চাহিদা দেখা দিয়েছে শুকনো খাবার মুড়ি, চিড়া ও গুড়ের। সঙ্গে বেড়েছে দামও। শনিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ক্রেতার ব্যাপক চাহিদা থাকলেও বাজার পণ্যশূন্য।

বিক্রেতারা বলছেন, শুক্রবার (২৩ আগস্ট) রাত থেকেই বাজারে নেই শুকনা পণ্যের জোগান। শনিবার পণ্য না থাকায় বিক্রি বন্ধ। আগের পণ্যই ডেলিভারি করতে পারছেন না বিক্রেতারা।

জানা গেছে, বাজারে মুড়ি ৬৮-৭৫, চিড়া ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছে। খেজুরের গুড় ১২০-১৩৫ টাকায় আর আখের গুড় বিক্রি হয়েছে ১২০-১৬০ টাকায়।

এদিকে সবজির বাজারে পটল, ঢেঁড়স, করলাসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে ৫-১০ টাকা। পেঁয়াজে বেড়েছে ১০-১৫ টাকা। তবে একদিনের ব্যবধানে কমেছে মরিচের দাম। এদিন কারওয়ান বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, আগরে দিন যা বিক্রি হয়েছে ২৭০-২৮০ টাকায়।

প্রসঙ্গত, ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৯ লাখ মানুষ। যদিও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩ হাজার ১৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি করা প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯টি। এখন পর্যন্ত বন্যায় মোট ১৫ জন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী। কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৪ জন, নোয়াখালীতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য