ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলবে

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মে ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলে জানান তিনি।

সোমবার (২০ মে) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দুর্মূল্যের বাজারে মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ১৫ মে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভা হয়। সেখানে ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তিনি বলেন, ‘ব্যাটারিচালিত গাড়ি যেন ঢাকা সিটিতে না চলতে পারে। ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। শুধু নিষেধাজ্ঞা নয়, এসব গাড়ি যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে।’

সড়ক দুর্ঘটনার জন্য মোটরসাইকেলের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলকে দায়ী করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওই সভায় অন্যান্যদের সঙ্গে ঢাকার দুই মেয়রও শহরে ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে একমত হন। সে অনুযায়ী ব্যাবস্থা নিতে গেলে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

এবারের বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

বিষ-রাসায়নিকের মরণফাঁদে বিপন্ন হাওরের বাস্তুসংস্থান

জাটকা সংরক্ষণে কঠোর অভিযান, দরিদ্র জেলেদের বাড়তি সহায়তা দেবে সরকার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় পতন, কমতে পারে দেশের বাজারের দামও

দুপুরের মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা

তরুণদের সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক কর বাড়ানোর দাবি

প্রবাসীদের কল্যাণে একসঙ্গে কাজের অঙ্গীকার হাইকমিশন ও গণমাধ্যমের

বাজেটে সব সিগারেটের দাম বাড়ছে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ-রুপার দাম

মাঝারি পর্যায়ে ঢাকার বায়ুদূষণ

ইরানে বিমান চলাচল স্বাভাবিক, তেহরানে অবতরণ শুরু হজ ফ্লাইটের