ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে গণপরিবহন কম, বিপাকে কর্মজীবীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ১১:৪০ সকাল

Link Copied!

রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই রাস্তায় গণপরিবহন কম। হাতে গোনা কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও ব্যাটারিচালিত রিকশা রয়েছে প্রচুর। সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্যান্য সময় রাজধানীতে তীব্র যানজট দেখা গেলেও আজ চিত্র পুরো ভিন্ন। আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে চাপা উৎকণ্ঠা রয়েছে মানুষের মাঝে। ঘর থেকে যারা বেরিয়েছেন, তারা গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন। গণপরিবহনের অপেক্ষায় কর্মজীবীরা বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায়, আবার অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন। অল্পসংখ্যক যেসব বাস চলতে দেখা যায়, তাতে যাত্রীর চাপ অনেক বেশি।

রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আবার কোথাও কোথাও যাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পরিবহন শ্রমিকদের। রাস্তায় মানুষ কম থাকায় রাইড শেয়ারিংয়ের অনেক চালককে যাত্রীর জন্যও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

অন্যদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। ফলে কোনো ধরনের যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না এবং ঢাকায় ঢুকতেও পারছে না।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা