ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থী গুলিবিদ্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৩, ৭:০৯ বিকাল

Link Copied!

First responders wheel a victim to an ambulance after a gunman shot and wounded three college students of Palestinian descent in Burlington, Vermont, U.S. November 25, 2023 in a still image from video. Courtesy Wayne Savage via REUTERS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. MANDATORY CREDIT

যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভুত তিন কলেজ শিক্ষার্থী। এক পিস্তলধারী তাদের গুলি করে পালিয়ে যায়। স্থানীয় সময় ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি রাস্তায় তারা গুলিবিদ্ধ হন।  ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে উত্তর-পূর্বাঞ্চলীয় ভারমন্ট অঙ্গরাজ্যে ইউনিভার্সিটি অব ভারমন্টের কাছে বারলিংটনে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক, তৃতীয়জন দেশটির বৈধ বাসিন্দা। তাদের সবার বয়স ২০ বছর।  তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ।  জানা গেছে, তাদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অপর একজনের আঘাত অনেক বেশি গুরুতর।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জাতিগত ঘৃণাজনিত অপরাধ বলে তদন্তকারীদের সন্দেহ। রোববার পুলিশ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দারা সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। তাদের অভিযান অব্যাহত আছে।

কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আরবিতে কথা বলতে বলতে যাচ্ছিলেন, তখনই হামলার ঘটনাটি ঘটে।  তারা আরবের ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরিহিত ছিল। ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাণঘাতী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইসলামবিরোধী ও সেমেটিকবিরোধী হামলার ঘটনা বাড়ছে।

আহতরা হলেন, রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিশাম আওয়ারতানি, পেনসিলভেইনিয়ার হ্যাভারফোর্ড কলেজের শিক্ষার্থী কিনান আব্দুল হামিদ এবং কনেটিকাটের ট্রিনিটি কলেজের তাহসিন আহমেদ। তারা তিনজনই ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা ফেন্ড্রস স্কুলের গ্রাজুয়েট বলে তাদের পরিবারগুলো জানিয়েছে। ছুটিতে তাহসিনের সঙ্গে তাদের বার্লিংটনের বাড়িতে বেড়াতে এসেছিলেন হামিদ ও হিশাম।

(সংবাদ ও ছবির সূত্র : ইন্টারনেট)

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?