ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, ১৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ সকাল

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এসব কথা জানিয়েছেন।

সকাল পৌনে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল।

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানিয়েছিলেন, গতকাল রাত ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পান তাঁরা। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট।

নিয়ন্ত্রণকক্ষ আরও জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল।

মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার প্রথম আলোকে বলেছেন, আজ ভোর চারটার দিকে আগুন লাগার সংবাদ পান তাঁরা। পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাঁরা পাননি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট