ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুলাই ২০২৫, ১০:০৫ সকাল

Link Copied!

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের তেরাইল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ওলিনগর গ্রামের মৃত কাতল মালিথার ছেলে মন্টু (২৫) ও তেরাইল পূর্ব পাড়ার রতন আলীর ছেলে রনি (১৭)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় তেড়াইল গ্রামের মুদির দোকানদার আব্দুল মতিন জানান, শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া- মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বামন্দির দিক থেকে দুইটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে গাংনীর দিকে আসছিল। পথিমধ্যে তেরাইল ব্রীজ এলাকায় পৌঁছালে মন্টু মিয়া (২১) নামের একজন ব্যক্তি পাকা সড়ক পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মন্টু মিয়াকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। একই সাথে মোটরসাইকেল চালক রনি (১৭) ও আরোহী মুস্তাক (১৯) সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসমেরী খাইরুন্নাহার মন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত রনি ও মুস্তাককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সন্ধ্যা ৭ টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন এবং মুস্তাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার গাংনীতে মন্টু মিয়া ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রনি নামের আরোও একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। প্রকৃত ঘটনা জানতে পুলিশ মাঠে রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা