ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ এপ্রিল ২০২৪, ১০:৫০ সকাল

Link Copied!

দেশের মেডিকেল কলেজগুলোতে সাধারণ ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন । তবে ক্লিনিক্যাল ক্লাসগুলো সশরীরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে নিতে বলেছেন তিনি।

গতকাল (২২ এপ্রিল) সোমবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

সামন্ত লাল সেন বলেন, ‘মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে শিক্ষার্থীরা কীভাবে থাকছে, তাদের হোস্টেলে কী অবস্থা- সে বিষয়ে খোঁজ নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের ক্লাসগুলো অনলাইনে হবে। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রোগীদের এনে ক্লিনিক্যাল ক্লাসগুলো নেওয়ার নির্দেশ দিয়েছি।’

গরমে হাসপাতালগুলোতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- এ বিষয়ে সাংবাদিকরা জানাতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে কথা হয়েছে। সব হাসপাতালে নির্দেশ দিয়েছি, আপাতত অপারেশন না করলেও চলে এমন রোগীদের ভর্তি না নিয়ে হাসপাতাল খালি রাখতে- যাতে করে শিশু ও বয়স্ক, যারা বেশি আক্রান্ত হচ্ছে যেন তারা সুযোগ পায়।

তিনি বলেন, করোনার সময় ডিএনসিসির যে হাসপাতাল ছিল, তা আমরা প্রস্তুত রেখেছি। যদি প্রয়োজন হয়, তাহলে আমরা সেই হাসপাতালটি ব্যবহার করব। তবে আশা করছি আবহাওয়া ঠিক হয়ে যাবে।

এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ