ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৫, ৪:৩৭ বিকাল

Link Copied!

আজ থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল চলাচলের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের চলাচলের সুবিধার্থে এখন থেকে প্রতি শুক্রবার বিকাল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলবে।

এছাড়া, বিকাল ৩টা ২০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১০ মিনিট বিরতি দিয়ে মেট্রোরেলের ট্রেনগুলো চলাচল করবে।

এতে আরও বলা হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে বিকাল ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা করা যাবে। একইসঙ্গে র‌্যাপিড পাস কেনা ও এমআরটি বা র‌্যাপিড পাস টপ আপ করা যাবে।

মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা