ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৪ বিকাল

Link Copied!

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক ও রয়েছেন। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ওই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন বলে তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে প্রদেশের এসকার্সেগা শহরের কাছে একটি ট্রেলার (বড় ট্রাক) এর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।এর ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি ট্রেলারের এর সঙ্গে সংঘর্ষ হয়।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছে তারা।

তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেছেন, কর্তৃপক্ষ পরে নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে একটি আপডেট দেবে।

রয়টার্সের প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে দেখায় যে সংঘর্ষের পরে আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে, শুধু ধাতব ফ্রেমের কঙ্কাল অবশিষ্ট রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা