ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন পারিবারিক সচেতনতা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৪, ১১:৩০ সকাল

Link Copied!

মাদকমুক্ত সমাজ গড়তে পারিবারিক সচেতনতার পাশাপাশি মাদক নির্ভরশীলদের সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে হলে চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অভিভাবকদের সঠিক ধারণা রাখতে হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র কর্তৃক আয়োজিত ফ্যামিলি এডুকেশন অনুষ্ঠানে এমন পরামর্শ দেন বক্তারা।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মেন্টাল হেলথ প্রাকটিশনার, ইনটারন্যাশনাল সারটিফাইড এডিকশন প্রোফেশনাল ,আইক্যাপ ২- ট্রিটমেন্ট এন্ড রিকভারী সাপোর্ট,এ্যাডভান্স ট্রেনিং অন ট্রিটমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন তানভীর আহমেদ।

তিনি বলেন, মাদক নির্ভরশীল চিকিৎসা নিয়ে অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে কিছু ভুল ধারণা বিরাজমান। মাদক নির্ভরশীলতা যে একটি জটিল পুন: আসক্তিমূলক মস্তিস্কের রোগ সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই। যার ফলে অধিকাংশ মাদক নির্ভরশীল ব্যক্তি পূর্ণ মেয়াদে চিকিৎসা গ্রহণ করছে না।ফলে চিকিৎসা ফলপ্রসূ হচ্ছে না।

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন, কাউন্সেলর ফাতেমা তাশরিন মিতু ও মাহমুদা আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদক থেকে ফিরে আসা রিকভারীরা আর চিকিৎসারত ক্লায়েন্টের অভিভাবকগণ।

তারা জানান মাদক নির্ভরশীল রোগ শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত ক্ষতি সাধন করে না একাধারে পারিবারিক ,সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিও সাধন করে থাকে। এপিডেমিওলজির পরিভাষায় এটি একটি অসংক্রামক রোগ।

অর্থাৎ করোনা, যক্ষ্মা, চিকেন পক্সের মত শারীরিকভাবে ছোঁয়াচে না হলেও এটি অন্যদের মানসিক ,সামাজিক ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি সাধন করে।

উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল ব্যক্তিদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থতার জন্য চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু