ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৬, ১১:৪৫ সকাল

Link Copied!

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে আজ একটি বর্ণাঢ্য যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮ টায় রমনা পার্কের স্টার গেট (মৎস্য ভবন গেটের সামনে) থেকে শুরু হওয়া পদযাত্রাটি ওসমান গণি সড়ক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের গেটে গিয়ে শেষ হয়। পদযাত্রায় শতাধীক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ঝুঁকি থেকে সুরক্ষা এবং প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের দাবিতে বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড, টি-শার্ট ও ক্যাপ ব্যবহার করেন।

পদযাত্রা চলাকালে অংশগ্রহণকারীরা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান। তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সম্প্রদায় এবং সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, ISSUP Bangladesh Chapter জাতীয় পর্যায়ে সরকারের আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসব কর্মসূচিতে প্রায় ২০০ জন পেশাজীবী, স্বাস্থ্যসেবাদানকারী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পদযাত্রা শেষে অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন, যা ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মাদক প্রতিরোধে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সম্পৃক্ততাকে একটি মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইস্যাপ বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশন দিবসটি উপলক্ষে টি-শার্ট, ক্যাপ এবং শিক্ষামূলক লিফলেটসহ বিভিন্ন প্রচারসামগ্রী প্রস্তুত ও বিতরণ করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প