ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ভোলায় ৪৭ জন দুরারোগ্য আক্রান্তদের মাঝে চেক বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মার্চ ২০২৪, ১:৫২ বিকাল

Link Copied!

জেলার উপজেলা সদরে আজ ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন দুরারোগ্যে রোগে আক্রান্ত ৪৭ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ (৪ মার্চ) ২০২৪: সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কোবিরসহ অন্যরা।

এ সময় ক্যান্সারে আক্রান্ত ৩১ জন, কিডনি রোগে ৪ জন, স্ট্রোকে প্যারালাইজ ৪ জন, জন্মগত হৃদরোগী ৫ জন ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩জনসহ মোট ৪৭ জনকে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন অতিথিরা।

জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক জানান, জেলায় ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কিস্তির জন্য ১৫১ জন রোগীর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সদরের ৪৭ জন, দৌলতখানে ১৯, বোরহানউদ্দিনে ২২, তজুমদ্দিনের ৭, লালমোহনে ২৪, চরফ্যাশনে ২৪ ও মনপুরায় ৮ জন রোগী রয়েছে। খুব শীঘ্রই অন্যান্য উপজেলা এসব চেক বিতরণ শুরু করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা