ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভূ-গর্ভস্থ পানির নির্ভরতা কমাতে ঢাকা ওয়াসা কাজ করছে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জুন ২০২৪, ১১:৩৬ সকাল

Link Copied!

ঢাকা শহরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৪ সালে ঢাকা ওয়াটার সাপ্লাই মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। মাস্টার প্ল্যান অনুযায়ী ইতোমধ্যে ৫টি পানি শোধনাগার থেকে নগরীতে পানি সরবরাহ করা হচ্ছে, যা বর্তমান চাহিদার ৩৪ শতাংশ। অবশিষ্ট চাহিদার ৬৬ শতাংশ পানি সরবরাহ করা হচ্ছে গভীর নলকুপের মাধ্যমে। মাস্টার প্ল্যান অনুযায়ী আরো দুইটি পানি শোধনাগার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই দুইটি প্ল্যান্ট চালু করা হলে ৬৭ শতাংশ পানি ভূ-উপরস্থ উৎস থেকে সরবরাহ করা হবে। ফলে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এবং বর্তমানে শতভাগ নগরবাসী সাতদিন ২৪ ঘন্টা ঢাকা ওয়াসার নিরাপদ পানি পাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

গতকাল (১১ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, ঢাকা শহরে নিরাপদ পয়ঃব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৩ সালে স্যুয়ারেজ মান্টার প্ল্যান প্রণয়ন করেছে, যার আওতায় ইতোমধ্যে পাগলা পয়ঃশোধনাগারের আপগ্রেডেশন এর কাজ চলমান আছে এবং দাশের কান্দি পয়ঃশোধনাগারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট তিনটি (উত্তরা, মিরপুর ও রায়েরবাজার) পয়ঃশোধনাগারের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা