ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ভুয়া ঋণ সাইটে তথ্য না দেয়ার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ ব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ চালু করা হয়েছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এক সতর্কবার্তায় জানিয়েছে, কিছু ওয়েবসাইট ও অ্যাপে নিবন্ধনের মাধ্যমে সাধারণ মানুষের নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করা হচ্ছে। এর মাধ্যমে আর্থিক প্রতারণা বা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, dbbloan.com, bblloan.com এবং www.bdloan71.com নামের ওয়েবসাইটগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এসব সাইট বা অ্যাপে কোনো ব্যক্তিগত তথ্য প্রদান বা আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫ (২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন বা অফলাইন যেকোনো মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিনিয়োগ গ্রহণ বা ঋণ প্রদান অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকি থেকে রক্ষা পেতে এ ধরনের ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত