ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভবিষ্যতে আমরা চাল রপ্তানি করব : খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৪, ৪:৫৫ বিকাল

Link Copied!

চাল আমদানি নয় ভবিষ্যতে আমরা রফতানি করব। গত দুই বছর সরকার চাল আমদানি করেনি। এবারও চাল আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন প্রণোদনা দিয়ে কৃষকদের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কৃষিকে প্রযুক্তিবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে প্রণোদনা আজ দেয়া হচ্ছে সেটার সঠিক ব্যবহার হলে বেশি জমিতে চাষাবাদ হবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

রোববার (৭ জুলাই) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রীর সুচিন্তিত চিন্তাধারায় অল্প জমিতে বেশি ফসল ফলাতে কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অধিক জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার কৃষকের জন্য আশীর্বাদ। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পতিত জমিতেও এখন চাষাবাদ হচ্ছে।

এর আগে মন্ত্রী সাপাহার উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। পাশাপাশি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নঈমুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন ও শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী কৃষকদের হাতে সরকারি আমন প্রণোদনা তুলে দেন। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা