ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ব্যবসায় পরিবেশের উন্নয়নে এপিএ কার্যকর করতে হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৪, ১:৩৬ বিকাল

Link Copied!

দেশে বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায় পরিবেশের উন্নয়েনে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ কার্যকর করতে হবে। একইসাথে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী সেবা বাড়ানো জরুরি বলে মন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। গতকাল (১৫ জুলাই) সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এপিএ ইনোভেশন শোকেসিং ২০২৪ এবং শুদ্ধাচার পুরষ্কার (২০২৩-২৪) প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরে আহসানুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে উদ্ভাবিত সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম কার্যকর হলে সরবরাহ কাঠামোর উন্নতি হবে। তিনি মনে করেন, দেশের চা শিল্পের উন্নয়নে ইনোভেশনের প্রয়োজন রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী বাণিজ্য সম্প্রসারণের জন্য অর্থনৈতিক কূটনীতি সফল করার ওপর গুরুত্বারোপ করেন।
এবছর বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ভাবন প্রতিযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উদ্ভাবন ‘সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম’ প্রথম স্থান, টিসিবি’র ‘স্মার্ট বিপণন ব্যবস্থাপনা’ দ্বিতীয় স্থান এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অটোমেটিক পদ্ধতিতে রেকর্ডভুক্তকরন ব্যবস্থা তৃতীয় স্থান লাভ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুস সালেহীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়াধীন দপ্তরগুলোর প্রধানগণ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা