ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বুকার পুরস্কার জিতে নিল পল লিঞ্চের ‘প্রফেট সং’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৩, ৬:০৩ বিকাল

Link Copied!

বুকার পুরস্কার পেল আইরিশ লেখক পল লিঞ্চের ‘‌প্রফেট সং’। ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ স্বীকৃতির একটি হিসেবে ধরা হয় বুকার পুরস্কারকে। লন্ডনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী ঔপন্যাসিক লিঞ্চ জানান, বুকার পুরস্কারকে আয়ার‍ল্যান্ডে নিয়ে যেতে পারায় আনন্দিত তিনি।

পল লিঞ্চ বসবাস করেন ডাবলিনে। গল্পের প্লটও তিনি সাজিয়েছেন ডাবলিনকে ঘিরে। ’প্রফেট সং’ এক পরিবারের গল্প, যে পরিবারটি দাাঁড়িয়ে আছে ক্রম-ক্ষয়িষ্ণু গণতান্ত্রিক রাষ্ট্র এবং বিশ্বব্যবস্থায়। এটি লিঞ্চের পঞ্চম বই। এর পেছনে তিনি ব্যয় করেছেন চার বছর।

উপন্যাসে আয়ারল্যান্ডকে চিত্রিত করা হয়েছে একনায়ক নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে। উপন্যাসের মূল চরিত্র এইলিশ স্ট্যাক একজন বিজ্ঞানী। সেখানকার গৃহযুদ্ধের সময়ে সন্তানের জন্য তার ভালোবাসা উঠে এসেছে উপন্যাসে। একে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প। লিঞ্চ জানিয়েছেন, গল্পের পাটাতন তৈরিতে সিরিয়ার যুদ্ধ ও শরণার্থী সমস্যা তাঁকে অনুপ্রাণিত করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত