ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বে ১% মানুষের হাতে বেশিরভাগ সম্পদ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ নভেম্বর ২০২৩, ৮:০০ সকাল

Link Copied!

বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮৬০ কোটি। এর মধ্যে গরিব ও হতদরিদ্রের সংখ্যা অর্ধেকেরও বেশি। এবং দিনকে দিন বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য হু হু করে বেড়ে চলেছে।

আজ মঙ্গলবার শীর্ষ অর্থনীতির ১১টি দেশের ধনী ও গরিবদের বৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ডাটা স্ট্যাটিসটিকা।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, সম্পদ অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত হচ্ছে। হু হু করে বাড়ছে বৈষম্য। যেমন ব্রাজিলের উপরতলার ১ শতাংশ মানুষের হাতে দেশটির মোট সম্পদের প্রায় ৪৯ শতাংশ রয়েছে। ভারতে সেই ৪১ শতাংশ।

ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের এই ধারায় ভারতের পরই রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে ১ শতাংশ ব্যক্তির হাতে রয়েছে ৩৪.৩ শতাংশ সম্পদ। এছাড়াও চিনে ৩১.১, জার্মানে ৩০, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে ২৩.১, অস্ট্রেলিয়ায় ২১.৭, ফ্রান্সে ২১.২, যুক্তরাজ্যে ২০.৭, জাপানে এই হার ১৮.৮।

এর আগে ২০১৭ সালে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের প্রাক্কালে দাতা সংস্থা অক্সফাম প্রকাশিত তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যার গরীব অর্ধাংশ মানুষের হাতে যে সম্পদ রয়েছে তার সমপরিমান সম্পদ রয়েছে মাত্র আট জন ব্যক্তির হাতে। এদের ছয় জন আমেরিকার, একজন স্পেনের এবং অপরজন মেক্সিকোর।

এই শীর্ষ বিলিয়নিয়ারদের মধ্যে মাইক্রোসফটের বিল গেটস, ফেসবুকের মার্ক জাকারবার্গ ও আমাজনের জেফ বেজস অন্যতম। সেসময় মূলত অক্সফাম ধনী-গরিবের ভেতর সুবিশাল বৈষম্য এবং বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতার মধ্যে সংযোগের প্রতি ইঙ্গিত দিয়েছে।

‘অ্যান ইকোনমি ফর দ্য নাইনটি নাইন পারসেন্ট’ শীর্ষক প্রতিবেদনে অক্সফাম জানায়, ভারত ও চীনে সম্পদের অসম বন্টনের যে তথ্য তাদের হাতে এসেছে তাতে নতুন করে হিসাব করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

বিস্তারিত দেখতে পারেন এখানে

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স