ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ ফুসফুসের রোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:২০ বিকাল

Link Copied!

সারাবিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ ফুসফুসের রোগ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফুসফুস সুস্থ রাখতে ধূমপান ও জর্দা-গুলের মতো তামাকজাতীয় দ্রব্য সম্পূর্ণ পরিহারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ব ফুসফুস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘এ লাইফটাইম অব লাং হেলথ’ প্রতিপাদ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বিশ্বে প্রায় ৩০ শতাংশ মানুষ বক্ষব্যাধিতে আক্রান্ত। বিশ্বে মানুষের মৃত্যুর প্রধান পাঁচটি কারণের মধ্যে চারটিই শ্বাসতন্ত্রজনিত রোগের সঙ্গে সম্পর্কিত বলে জানান তারা।

তারা বলেন, ফুসফুস ভালো রাখার প্রথম শর্ত হলো ধূমপান ও জর্দা-গুলসহ সব ধরনের তামাকজাতীয় দ্রব্য পরিহার করা। এসব রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আধুনিক চিকিৎসার সুযোগ নিশ্চিত করাও জরুরি।

যক্ষ্মা প্রসঙ্গে চিকিৎসকরা বলেন, বিজ্ঞান ইতোমধ্যে যক্ষ্মার জীবাণুর বিরুদ্ধে কার্যকর চিকিৎসা উদ্ভাবন করেছে। তবে এ রোগ নির্মূলে অবহেলা, কুসংস্কার ও সামাজিক কলঙ্ক দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং সংগঠনটির মহাসচিব ডা. গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।

কর্মশালায় অকুপেশনাল লাং ডিজিজ বা পেশাগত কারণে ফুসফুসের রোগের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ সময় চিকিৎসকরা বক্ষব্যাধির আধুনিক চিকিৎসা এবং রোগ প্রতিরোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ, বক্ষব্যাধি হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. জিয়াউল করিমসহ বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী কয়েক দিন বৃষ্টি-বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় দফায় হাম-রুবেলা টিকাদান শুরু

মুন্সীগঞ্জে শুরু কলেরার দ্বিতীয় ডোজের টিকা খাওয়ানো

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ নিহত ৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন