ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিনামূল্যে নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা করবে চসিক

প্রতিবেদক
admin
৯ জুলাই ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

বিনামূল্যে নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আগামীকাল সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রামে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত শুক্রবার (৭ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রামে ২৬ রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে। তবে গড়ে প্রতিদিন ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে।

গতকাল শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। এ সময় মারা গেছেন একজন।

বর্তমানে চট্টগ্রামে হাসপাতালগুলোতে ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে ৭৪৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।

এদিকে আজ রবিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় নিজ বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে ৫৭টি জেলার ৬৭ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশে ডেঙ্গুতে প্রায় ১২ হাজার লোক আক্রান্ত হয়েছে। এর মধ্যে আড়াই হাজার লোক হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং ৯ হাজারের বেশি লোক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। ডেঙ্গু চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। ডাক্তার ও নার্সদেরকে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers