ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৪, ৮:০৫ বিকাল

Link Copied!

বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। তিনি বলেন, দক্ষতা ছাড়া দেশে -বিদেশে কোথাও মর্যাদা নেই। বৃহস্পতিবার (২০ জুন) ঢাকার মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্ণদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, বিএমইটি-এর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের টেকসই উন্নয়নের জন্য অবশ্যই শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে। এজন্য আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

জাপানগামী টেকনিক্যাল ইন্টার্ণদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা এককেকজন দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম হবে। খারাপ কাজ করলে নিজের, পরিবার, দেশের দুর্নাম।

জাপানগামী টেকনিক্যাল ইন্টার্ণরা বাংলাদেশের সুনাম বয়ে আনবে প্রত্যাশা করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা দেশের সুদিন, দুর্দিনে মানুষের পাশে থাকবেন। বিনা খরচে, বৈধভাবে জাপানে যাচ্ছেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন। আপনাদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়া হবে।

তিনি বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।

বিএমইটি-এর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর বলেন, যাদের ভাষাগত যোগ্যতা আছে তারা ইন্টার্ন হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় ইন্টার্ন করে দক্ষতা অর্জন করে। ৩ বছরের সফল ইন্টার্ন শেষে জাপানী কোম্পানিতে ৫ বছরের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে। এই ৫ বছর শেষ হলে সারাজীবন দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে সে সুযোগ রয়েছে।

সভায় জানান হয়, এ প্রোগ্রামের আওতায় বিএমইটির মাধ্যমে ইতোপূর্বে ৫৮৪ জন টেকনিক্যাল ইন্টার্ন(কর্মী) সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে জাপানে গমন করেছেন। তারা জাপানের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জাপানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজ করে দক্ষতা অর্জন করেছে। বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অবদান রাখছেন। এরি ধারাবাহিকতায় বিনা খরচে আজ আরও ২৫ জন টেকনিক্যাল ইন্টান(কর্মী) জাপানে গমন করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

সন্ধ্যা ৭টার মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

তিস্তার পানিতে তলিয়ে গেছে বাদামখেত, বীজ বিতরণে ক্ষুব্ধ কৃষকরা

প্রচণ্ড বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীর মতিঝিলে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৭৯১, নিখোঁজ হাজারো মানুষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু

বরিশালে তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এক দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত