ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৪, ১১:৩০ সকাল

Link Copied!

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর দুটি কাঁচাবাজার তদারকি করে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম, সবজি ও মুরগির বাজারমূল্য যাচাই করা হয়। মূল্য তালিকা হালনাগাদ করাসহ সব পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রশিদ যাচাই করেন টিমের সদস্যরা। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এতে গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি ৫ টাকা কমেছে বলে দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানান।

শনিবার (১১ অক্টোবর) মিরপুর শাহ্আলী সিটি কর্পোরেশন কাঁচাবাজার ও শনির আখড়া কাঁচাবাজারে অভিযান চালানো হয়।

শাহ্আলী সিটি করপোরেশন মার্কেট কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন।

এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম, সবজি ও মুরগির বাজারমূল্য যাচাই করা হয়। মূল্য তালিকা হালনাগাদ করাসহ সব পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রশিদ যাচাই করেন টিমের সদস্যরা। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি ৫ টাকা কমেছে বলে দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানান।

অন্যদিকে রাজধানীর শনির আখড়ার কাঁচাবাজারে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। এসব পণ্যের হালনাগাদ মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়। তবে কয়েকটি প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা টাঙানো না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট