ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি পেলেন গবেষণা বিভাগের কর্মকর্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ৩:৫০ বিকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদারকে পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির আদেশ জারি করা হয়।

মো. ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন।

২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি হন। সেখানে দীর্ঘ ১৮ বছর তিনি ওপেন মার্কেট অপারেশন (ওএমও) এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি ও ফাইন্যান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার গবেষণামূলক অবদান রয়েছে।

তিনি জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষি ঋণ এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত ১৫টি প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশ করেছেন। এছাড়া সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থ-সামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ভোক্তা ঋণ বিষয়ক গবেষণায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত