ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশের বিদ্যুৎ খাতে আরও ৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ সকাল

Link Copied!

বাংলাদেশের বিদ্যুৎ খাতে আরও তিন কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক। ‘এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন প্রজেক্ট’ এর আওতায় বিশ্ব ব্যাংকের সঙ্গে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ৩ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে বাংলাদেশ।

বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংকের স্কেল-আপ ফ্যাসিলিটির (এসইউএফ) আওতায় ২০১৮ সালের ১০ এপ্রিল ৪৫ কোটি ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের এই প্রকল্পের প্রাথমিক অর্থায়ন চুক্তি সই হয়। কোভিড মহামারির সময় কোভিড-১৯ সম্পর্কিত প্রকল্পে পুনঃব্যবহারের জন্য মূল প্রকল্পের পরিমাণ থেকে ৫ কোটি মার্কিন ডলার বাতিল করা হয়।

৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর। এই ঋণ চুক্তির সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ। সর্বোচ্চ কমিটমেন্ট চার্জ শূন্য দশমিক ৫ শতাংশ। তবে বিশ্বব্যাংক বোর্ড এ বছরের জন্য কমিটমেন্ট চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স