ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরিশালে হামের পাশাপাশি বাড়ছে রুবেলা, হাসপাতালে শতাধিক শিশু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ এপ্রিল ২০২৬, ৩:২৪ বিকাল

Link Copied!

বরিশাল বিভাগের ছয় জেলায় হামের পাশাপাশি বাড়ছে রুবেলা (জার্মান হাম) সংক্রমণ। বর্তমানে ৬৩ জন শিশু হামে এবং তিনজন শিশু রুবেলায় আক্রান্ত হয়ে ঢাকা ও বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, বরগুনা, ভোলা ও বরিশাল জেলায় একজন করে মোট তিনজন শিশুর শরীরে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের ৩৮৫ শিশু শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালসহ ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২১৫ শিশু।

স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও জানান, হামে মৃতদের একজন বরিশাল শেবাচিম হাসপাতালে এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দেশের মধ্যে একমাত্র ইনস্টিটিউট অব পাবলিক হেলথ-এ হাম শনাক্ত করা হয়। তবে গত ২৪ ঘণ্টায় বরিশালের কোনো শিশুর পরীক্ষায় নতুন করে হাম শনাক্ত হয়নি বলে জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। একইভাবে রুবেলাও সংক্রামক হওয়ায় শিশুদের সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

তারা আরও জানান, আতঙ্কিত না হয়ে শিশুদের টিকাদান নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই এ পরিস্থিতি মোকাবিলার প্রধান উপায়।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স