ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার ও বীজ দিলো ব্র্যাকের শিক্ষার্থীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অক্টোবর ২০২৪, ১২:২৮ বিকাল

Link Copied!

দে‌শে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিস অফ কো-কারিকুলার অ্যাকটিভিটিজের সহায়তায় ১৫টি ক্লাবের যৌথ উদ্যোগে ‘উত্তরণ: অ্যা পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’ শীর্ষক এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে এগুলো বিতরণ করা হয়।

এর মাধ্যমে ফেনীর ফুলগাজী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ এবং সার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অফ কমিউনিকেশন্সের ডেপুটি ম্যানেজার ফাতিউস ফাহমিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের দক্ষিণপূর্ব অঞ্চলের বিভিন্ন জেলা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলেও ঘরবাড়ি, ফসল, গবাদিপশু এবং জীবিকা হারিয়ে বিপর্যস্ত এসব অঞ্চলের মানুষ। এই অবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটির ১৫টি শিক্ষার্থী ক্লাবের একটি প্রতিনিধি দল ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যাদুর্গত ১৭০ জন কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি সহায়তা বিতরণ করেছেন। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষকরা যাতে পুনরায় চাষাবাদ শুরু করতে পারেন সেই লক্ষ্যে তাদের মাঝে বিভিন্ন প্রজাতির সবজির বীজ এবং ডাই-এমোনিয়াম ফসফেট (ড্যাপ) সার বিতরণ করা হয়। প্রত্যেককে প্রায় ৮ প্রজাতির শাক-সবজির বীজ (১২৩০ গ্রাম) এবং ১০ কেজি সার বিতরণ করা হয়। বিতরণকৃত কৃ‌ষি উপকরণের মাধ্যমে একজন কৃষক ৪০ শতাংশ জ‌মি‌তে বীজ রোপণ এবং ফসল ফলা‌তে পারবেন।

এর আগে, জল রোবট ‘নাবিক’ ও ‘টিম এটলাস’ ব্যবহারের মাধ্যমে বন্যায় দুর্গত ও দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একই সঙ্গে ড্রোনের সাহায্যে বন্যার্তদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দল ‘র‍্যাপটরএক্স’।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩