ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ফেসবুকে ২৬ হাজারে বিক্রি হলো তিনটি ইলিশ!

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অক্টোবর ২০২৪, ১১:২৭ সকাল

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীতে আব্দুল হাই হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৬ কেজি ওজনের তিনটি ইলিশ। বগুড়ার এক প্রবাসী ক্রেতা মাছ তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পাইকারের কাছ থেকে ২৬ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া ঘাটে অনলাইনে মাছ তিনটি কিনে নেন বগুড়ার ওই ক্রেতা।

জানা যায়, বুধবার দুপুরে জেলে আব্দুল হাই হালদার তার দলবল নিয়ে পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারে বের হন। বিকেলের দিকে তাদের জালে তিনটি বড় সাইজের ইলিশ ধরা পড়ে। তারা সন্ধ্যায় দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে মাছ তিনটির ওজন দিয়ে দেখেন ৬ কেজি ৫০০ গ্রাম। পরে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলে আব্দুল হাইয়ের কাছ থেকে সরাসরি মাছগুলো তিন হাজার ৮০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘পদ্মার বড় ইলিশের চাহিদা অনেক। ক্রেতাও রয়েছে ভালো। সন্ধ্যার দিকে জেলে আব্দুল হাই হালদার মাছ তিনটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে এলে আমি তার কাছ থেকে তিন হাজার ৮০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকায় ক্রয় করি। পরে নিজের ফেসবুক পেজে মাছের ছবি দিয়ে একটি পোস্ট করলে কিছুক্ষণ পর এক লন্ডন প্রবাসী ভাই আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে বগুড়ায় তার আত্মীয় স্বজনের জন্য মাছ তিনটি চার হাজার টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন। পরে আমি আমার লোক দিয়ে মাছ তিনটি বগুড়ায় তার বাড়িতে পাঠাই।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ‘দুই কেজি ওজনের ইলিশ মাছ সচরাচর কম দেখা যায়। এখন প্রায়ই দৌলতদিয়ায় বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।’

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট