ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

প্রবাসী আয় বাড়ছেই, ১১ মাসেই রেকর্ড ২৯.৩৬ বিলিয়ন ডলার

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৫, ৪:৪৯ বিকাল

Link Copied!

চলতি জুন মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৮৬ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স আসছে দেশে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে চলতি জুনের ১৮ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এই সময় পর্যন্ত দেশে এসেছিল ২৩ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স।

এছাড়া সদ্য বিদায়ী মে মাসে দেশে এসেছিল ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স, যা ছিল অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ। মে মাসে প্রতিদিন গড়ে এসেছিল ৯ কোটি ৫৮ লাখ ডলার বা প্রায় ১,১৬৯ কোটি টাকা। রেমিট্যান্স প্রবাহের দিক থেকে দেশের ইতিহাসে রেকর্ড হয়েছে গত মার্চ মাসে, যেখানে এসেছে ৩২৯ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ:

জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার

আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

নভেম্বর: ২২০ কোটি ডলার

ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার

জানুয়ারি: ২১৯ কোটি ডলার

ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার

মার্চ: ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ)

এপ্রিল: ২৭৫ কোটি ডলার

মে: ২৯৭ কোটি ডলার

জুন (১৮ দিন): ১৮৬ কোটি ডলার

বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসীদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগ বৃদ্ধি এবং হুন্ডি প্রতিরোধ কার্যক্রম জোরদার হওয়ায় বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা