ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূত ইমরানের

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৪, ১০:৩১ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে প্রবাসে দেশের সাফল্য তুলে ধরার অনুরোধ জানান তিনি।

রাষ্ট্রদূত গতকাল ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু মিলনায়তনে সোনালী এক্সচেঞ্জের ‘গ্রাহক সমাবেশ ও এসইসিআই অ্যাপ ক্যাম্পেইন’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল (২১ এপ্রিল) রোববার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে।

এতে জানানো হয়, ওই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইমরান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। দেশে অনেক ইতিবাচক অর্জন ও পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, ‘যদি এই সাফল্যের গল্প সবাইকে জানিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তাহলে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।’

অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেশন, ইউএসএ’র সিইও দেবশ্রী মিত্র অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

সন্ধ্যা ৭টার মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

তিস্তার পানিতে তলিয়ে গেছে বাদামখেত, বীজ বিতরণে ক্ষুব্ধ কৃষকরা

প্রচণ্ড বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীর মতিঝিলে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৭৯১, নিখোঁজ হাজারো মানুষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু

বরিশালে তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এক দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত