ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

প্রতিদিন মাংসের চাহিদা মেটাতে জবাই হয় ৯ লাখ গরু, ১৪ লাখ খাসি

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারি ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

Link Copied!

বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যা প্রায় ৮০০ কোটি ৫০ লাখ। বিশ্বব্যাপী বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ ৮ কোটি ৩০ লাখ। বার্ষিক গড় হিসেবে যা ১.১%।

ক্রমবর্ধমান জনসংখ্যার বিশ্বে পাল্লা দিয়ে বাড়ছে আমিষের চাহিদা। কেননা আমিষ আমাদের খাদ্যের ছয়টি উপাদনের একটি। এটি হলো সব জীবের মুখ্য উপাদান। যা দেহে কোষ গঠনে কাজ করে।

এছাড়া পৃথিবীতে ভোজন রসিক মানুষের সংখ্যাও নেহাত কম নয়। যে তালিকায় বাঙালিরা হয়তো সবার ওপরে। যেমন কষা মাংসের লোভ ছাড়তে পারে এমন লোক আশপাশে খুঁজে পাওয়া দুষ্কর।

মানবদেহে আমিষের চাহিদা মেটানোর জন্য মূলত মাংস, দুধ ও দুগ্ধজাত দ্রব্যাদি, মাছ, ডিম, শস্যদানা, শিম ও শুঁটিজাতীয় উদ্ভিদ, বাদাম এবং ভক্ষণযোগ্য কীটপতঙ্গের ওপর নির্ভর করতে হয়। তবে ভোজন রসিকরা জিহ্বার স্বাদ মেটাতে লোভনীয় মাংসের বিকল্প খোঁজেন না নিশ্চয়। যেকারণে প্রতিদিন বিশ্বব্যাপী লাখ লাখ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও শুকরের যোগান দিতে হয়।

সম্প্রতি বৈশ্বিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান গ্লোবাল র্যাঙ্কিং এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে, যা চোখ কপালে ওঠার মত।প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আমিষ ও ভোজন রসিকদের চাহিদা মেটাতে বিশ্বে প্রতিদিন অন্তত ৯ লাখ গরু, ১৪ লাখ ছাগল, ১৭ লাখ ভেড়া ও ৩৮ লাখ শুকরের প্রয়োজন হয়। পাশাপাশি যোগান দিতে হয় ১ কোটি ২০ লাখ হাঁস, ২০ কোটি ২০ লাখ মুরগী ও অন্তত ১০০ মিলিয়ন মাছ।

তবে চিকিৎসকরা বলছেন, সুস্থ থাকতে পরিমিত মাংস খেতে হবে। অতিরিক্ত মাংস খেলে ক্ষতিকর রোগবালাই এসে ভর করে শরীরের ওপর। যা একসময় কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সার, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, কিডনি ও ক্যান্সার, ডায়াবেটিস, ওজন বৃদ্ধি এবং স্মৃতিশক্তি হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

স্বাস্থ্য খাতে চিকিৎসক বণ্টনে ভারসাম্য নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত