ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ সাও-লিয়াং চ্যানের উপস্থিতিতে হার্ট ফাউন্ডেশনে দিনব্যাপী কর্মশালা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৪, ১১:৩৫ সকাল

Link Copied!

বিশ্বের নেতৃস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাও-লিয়াং চ্যানের উপস্থিতিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউ রবিবার ৩০ জুন ২০২৪ হৃদরোগ চিকিৎসার আধুনিক প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অধ্যাপক চ্যান তার গবেষণালদ্ধ বিভিন্ন প্রযুক্তির উপর বক্তব্য দেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এর ফলে আমাদের দেশের উদীয়মান হৃদরোগ বিশেষজ্ঞগণ উপকৃত হন। এছাড়া সেমিনারে আরও বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অত্র হাসপাতালের চীফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। জটিল এনজিওপ্লাস্টির কেস প্রেজেন্ট করেন বাংলাদেশের তরুণ বিশেষজ্ঞগণ। কর্মশালাটি উদ্বোধন করেন অত্র ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

অধ্যাপক চ্যান চীনের নানজিং ফাস্ট হাসপাতালের কার্ডিওলজি ও ক্যাথল্যাবের পরিচালক। তিনি হৃদরোগ চিকিৎসার বিভিন্ন আধুনিক কৌশলের পথপ্রদর্শক। তিনি হৃদপিন্ডেন রক্তনালীর জটিল অসুখের চিকিৎসার জন্য ডি কে ক্রাশ ( DK CRUSH) পদ্ধতির উদ্ভাবক।

এ ধরনের কর্মশালা বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে এবং এতে রোগীরা উপকৃত হবেন।

উল্লেখ্য এই কর্মশালায় বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আন্তর্জাতিক বায়োমেডিক্যাল সংস্থা মাইক্রোপর্ট এর ফায়ারহক লিবার্টি স্টেন্টের উদ্বোধন করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি অলাভজনক, সেবামূলক, সরকারী সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) আব্দুল মালিক এই ফাউন্ডেশন গঠন করেন। গত ৪৬ বছর যাবত বাংলাদেশে হৃদরোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, গবেষণা ও চিকিৎসায় এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা