ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাকিস্তানে রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৪, ১২:৩৭ বিকাল

Link Copied!

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ নভেম্বর) ভোরে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে। এ সময় ১৬ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি। এখনো কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি প্রাণঘাতী ঘটনার তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া এই প্রদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ঘটনার নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, যেসব সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তারা মানবতার শত্রু। সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা