ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ডেসকো’র কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ডিএনসিসির

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৩, ৭:৫৫ সকাল

Link Copied!

ডিএনসিসির মশক নিধন অভিযান পরিচালনাকালে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসে পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ডিএনসিসির অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর ১৩নং সেকশন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনাকালে ডেসকো’র অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ, ও খোলা জায়গায় কোথাও জমা পানি না পাওয়ায় এবং পুরো অফিস পরিচ্ছন্ন থাকায় ডেসকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান বলেন, ‘অভিযানে ডেসকো’র অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গা পরিদর্শন করে কোথাও জমা পানি পাওয়া যায়নি। পুরো অফিসের পরিবেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সেজন্য তারা পুরো অফিসটি নিয়মিত পরিষ্কার রাখছে, জমা পানি ফেলে দিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই সচেতনতা অত্যন্ত জরুরী। তাই ডেসকো’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’

তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছি। এডিসের লার্ভা পেলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। তবে এডিসের লার্ভা পাওয়া না গেলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে ডিএনসিসির পক্ষ থেকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে এই উদ্যোগ।’

এসময় অভিযানে মিরপুর এলাকায় প্রায় ১০০টি ভবন, স্থাপনা, জলাশয়, রেষ্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। লার্ভার উৎসস্থল ধংস করা হয়েছে। পরিদর্শনকালে ভবিষ্যতে লার্ভা উৎপন্ন হতে পরে এমন স্থানসমূহে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । লিফলেট বিতরণ ও মাইকিং করে ডেঙ্গুর বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু