ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নেপালে তুষারধস-বন্যায় নিহত ১৫৭, নিখোঁজ তিন শতাধিক পর্যটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ সকাল

Link Copied!

হিমালয়ের দেশ নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো বিভিন্ন দেশের তিন শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) রাতে নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যার পর দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত, আহত ও নিখোঁজদের উদ্ধারে নেপালের সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। উদ্ধারকাজে ১৫টি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিব্বত সীমান্তবর্তী এলাকায় তুষারধসের পর আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ওই ঘটনায় মোট ৩৪১ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাই বেশি। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, ওই অঞ্চলে অবস্থান করা ভ্রমণকারীদের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলো কাজ করছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ভূমিকম্পের পর তুষারধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় নেপালের পাশাপাশি চীনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেপাল চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি জানান, এখন পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য, নয়জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। এ ছাড়া কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগের কয়েকজন কর্মকর্তারও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

তুষারধস ও বন্যায় সড়ক, সেতু, যোগাযোগ ব্যবস্থা এবং জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। রসুয়া ও নুওয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দ্বিতীয় দফায় দুর্যোগের ঝুঁকি এড়াতে পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং আগাম সতর্কবার্তা জোরদারের তাগিদ দিয়েছেন তিনি।

চীনা সরকারের পক্ষ থেকেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য উদ্ধারকারী দলকে তিব্বতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীন নিয়ন্ত্রিত তিব্বতেও এ দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত