ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

নাটকে ধূমপানের দৃশ্য বন্ধে আইন প্রতিপালনের আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মে ২০২৬, ৫:৫১ বিকাল

Link Copied!

কিশোর-তরুণদের সুরক্ষায় নাটকে ধূমপান ও তামাক পণ্য সেবনের দৃশ্য সংযোজন ও প্রচারের ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনে সচেতনতা তৈরীতে কাজ করবে টেলিভিশন ও ডিজিটাল ড্রামা ডিরেক্টরদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এবং ‘অভিনয় শিল্পী সংঘ।’ নাটকে ধূমপান, মাদকসহ নেতিবাচক দৃশ্য ও সংলাপ পরিহার করে সুস্থ বিনোদন নিশ্চিতে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন নাট্য পরিচালকবৃন্দ।

মঙ্গলবার (৫ মে) সকালে নিকেতন, ঢাকায় মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ আয়োজিত ‘নাট্যাঙ্গন সংশ্লিষ্টদের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর গিল্ড বাংলাদেশ এর সভাপতি শহীদুজ্জামান সেলিম। মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ডিরেক্টর গিল্ড বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদ সদস্য গীতালি হাসান, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ডিরেক্টরস গিল্ড এর সহ-সভাপতি ফিরোজ খান প্রমুখ। সভায় প্রবন্ধ উপস্থাপনা করেন মানসের প্রকল্প সমন্বয়কারী ডা. ইফতেখার মুহসিন এবং সেমিনার সঞ্চালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট ও কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান। ডিরেক্টর গিল্ড বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘের সদস্যবৃন্দসহ সভায় প্রায় অর্ধশত নাটক ও চলচ্চিত্র পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু