ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে ট্রেনেকাটা পড়ে ৫ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৪, ১১:০২ সকাল

Link Copied!

নরসিংদীর রায়পুরা উপজেলায় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, ভোরে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে তারা কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সকাল ৭টার মধ্যে ট্রেনটির নরসিংদী অতিক্রম করার কথা ছিল। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা