ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নভেম্বরে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৩২ প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ডিসেম্বর ২০২৪, ১০:২২ সকাল

Link Copied!

সিলেটে নভেম্বরে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটে ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহত, মৌলভীবাজারে ৭টি দুর্ঘটনায় ৮ নিহত ও ৯ আহত এবং হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজি, লেগুনাচালক ও যাত্রী ৫ জন এবং ৬ জন পথচারী রয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেটের সড়কে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ৫ জন, সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১৩ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২ জন এবং ১৪ জন চালক নিহত হয়েছেন। এছাড়া নভেম্বর মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা