
বাংলা নববর্ষ উপলক্ষে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল চলাচলে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ রাখা হবে।
সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এই কারণে যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থার প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।