ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক
  3. লাইফস্টাইল

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৬, ৩:৩৯ বিকাল

Link Copied!

দেশের মুদ্রাব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এই নোটে স্থান পেয়েছে ঐতিহ্যবাহী তারা মসজিদ ও বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য। মঙ্গলবার থেকে ধাপে ধাপে নতুন এই নোট প্রচলন শুরু করেছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকার নোট মুদ্রণ করা হয়েছে। প্রথম পর্যায়ে নোটটি বাংলাদেশ ব্যাংক-এর মতিঝিল অফিস থেকে বিতরণ শুরু হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি পাওয়া যাবে।

নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পিছনের অংশে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। এছাড়া নোটে নিরাপত্তা সুতা ও মাইক্রোপ্রিন্ট প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে।

এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫ টাকার ‘স্পেসিমেন’ নোটও ছাপানো হয়েছে। এই নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত