ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সুশান্ত সিনহা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ নভেম্বর ২০২৫, ২:০২ বিকাল

Link Copied!

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। সাতক্ষীরার শ্যামনগর ও গাবুরায় খাবার পানির সংকট নিয়ে ৫ পর্বের নিউজের কারণে তিনি এই অ্যাওয়ার্ড পেলেন। রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান শামসুল হক জাহিদ, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এই নিয়ে এখন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৫ টি অ্যাওয়ার্ড পেলেন তিনি।

এর আগে টেলিভিশন মাধ্যমে বিশেষ ক্যাটাগরিতে ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডও অর্জন করেন সুশান্ত সিনহা। তিনি এই সম্মাননা পান “হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে ১৭ বছর ধরে ভূয়া পরিচালক লন্ডন প্রবাসী ৫ বাংলাদেশী” সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য।

সুশান্ত সিনহা কুষ্টিয়ায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবি)-এর ১১টি অনুমোদনহীন কারখানায় শ্রম আইন লঙ্ঘন, ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার লঙ্ঘনের বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মে দিবসের টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম পুরস্কারও পান।

এছাড়া, তামাক নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছিলেন সুশান্ত সিনহা।

 

অপরদিকে, ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় অ্যাওয়ার্ড ২০২৫’ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন তিনি। এই সম্মাননা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাংবাদিকের জন্য দেওয়া হলো।

সুশান্ত সিনহা তার অনুসন্ধানী সাংবাদিকতা ও তামাক নিয়ন্ত্রণ গবেষণার মাধ্যমে কুষ্টিয়ার তামাক শিল্পে শ্রমিক অধিকার লঙ্ঘন, কোম্পানির অপপ্রচার ও ন্যায্য মজুরি দাবির বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে জনসচেতনতা সৃষ্টি এবং নীতিগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩