ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ধূমপান নিয়ন্ত্রণে কোম্পানির বিরুদ্ধে আইন প্রয়োগ জরুরি: সৈয়দ মাহবুবুল আলম তাহিন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৬, ২:১২ বিকাল

Link Copied!

তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য শুধু সরকারকে দোষারোপ নয়, কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতেও জোর দিয়েছেন জনস্বাস্থ্য নীতি বিশ্লেষক ও পরিবেশ আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম তাহিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর কার্যকর বাস্তবায়ন নিয়ে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের (এনটিসি) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, “আমরা অনেক আইনের এক্সপেক্টেশন করি। এই আইন ২০০৫ সালে প্রণীত হলেও এর প্রকৃত প্রভাব দেখতে ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এখনই হয়তো তৎক্ষণাৎ ফলাফল পাওয়া যাবে না, তবে ২০৪০ সালের প্রজন্মের জন্য বড় পরিবর্তন আসবে যদি আইনটি সঠিকভাবে প্রয়োগ করা হয়।”

তিনি আরও বলেন, আইনটি মূলত মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য এবং এর ১৮টি সেকশনের মধ্যে ১০টি কোম্পানির দায়বদ্ধতার ওপর ফোকাস করে। “নাটক, সিনেমা বা ওটিটি-তে ধূমপানের দৃশ্য দেখানো হচ্ছে; এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত, কোটি কোটি ডলারের বিনিয়োগের মাধ্যমে পরিচালিত ক্রিমিনাল অফেন্স। তাই আইন বাস্তবায়নের সময় শুধু সরকারি সংস্থা নয়, এই ধরনের অপরাধকেও সামনে আনা আবশ্যক।”

তাহিন সড়ক পরিবহন আইনের প্রয়োজনীয় সংশোধনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “সড়ক পরিবহন আইনের ৪৯ ধারা অনুযায়ী ট্রাফিক, ড্রাইভার ও যাত্রীদের ধূমপান নিষিদ্ধ করা যেতে পারে। পুলিশ এই আইনের অধীনে ডিজিটালি অন-দ্য-স্পট ফাইন করার ক্ষমতা পেলে, ধূমপান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।”

এছাড়াও তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন, যথেষ্ট প্রশিক্ষণ প্রদান করতে যাতে ৭০০-র মতো অথরাইজড অফিসারদের কো-অর্ডিনেটেড উদ্যোগের মাধ্যমে আইন কার্যকর করা যায়। তাহিন বলেন, “আইনের ১০টি সেকশন কোম্পানির দায়বদ্ধতার ওপর কেন্দ্রিত। শুধু সরকারকে দোষারোপ নয়, যারা মানুষকে ধূমপানে প্ররোচিত করছে, তাদের কথাও সামনে আনতে হবে।”

সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মিজ নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বিশেষ সহকারী। সভাপতিত্ব করেন সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা