ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দোকানে টিসিবির পণ্য সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মার্চ ২০২৪, ৯:৫০ সকাল

Link Copied!

টিসিবির কার্ড ধারীদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে ভবিষ্যতে স্থায়ী দোকানে টিসিবির পণ্য সরবরাহ করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গত (২২ মার্চ ২০২৪) শুক্রবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টিসিবির স্মাট কার্ড ও হুইল চেয়ার বিতরণ, ডিলার, বাজার সমিতি ও অংশীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, একজন দিনমুজুর তার টিসিবির পণ্য নিতে এসে তার সারা দিনের শ্রমঘন্টা ব্যয় করে। এতে তারা ৭ থেকে ৮ শ’ টাকা আয় থেকে বঞ্চিত হয়। এজন্য টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে মডেল হিসেবে নিয়ে স্থায়ী দোকানে পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে। সারাদেশে ১ কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্য দেয়া হচ্ছে। এর মধ্যে নাগরপুরে রয়েছে ১৬ হাজার ৪২৯টি পরিবার।

প্রতিমন্ত্রী আরও বলেন, টিসিবি অনেক বড় একটি কর্মযজ্ঞ। টিসিবি এদেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এজন্য ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান টিসিবি প্রতিষ্ঠা করেছিলেন। দেশে যে পণ্যগুলি উৎপাদন হয় না বিদেশ থেকে সেগুলো আমদানি করতে হয়। পণ্য আমদানি-রপ্তানি করার জন্য টিসিবি সৃষ্টি করা হয়েছিল।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী উপজেলার কলিয়া-সরিষাজানি রাস্তার উদ্বোধন করেন। পরে তিনি দুপুরে তেবাড়িয়া পাইকশা বাজার এবং তেবাড়িয়া মহারাজের দোকান হতে নদীর ঘাট পর্যন্ত রাস্তার ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। এছাড়া, তিনি পরে দুর্বৃত্তদের হাতে নিঃশংস হত্যাকান্ডের শিকার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ খান ঝলকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা