ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশে স্বর্ণের দাম কমল, ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ । ১৫ জন

টানা চার দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১ এপ্রিল বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে।