ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

খালি পেটে এই ৩ খাবার খেলেই কমতে পারে ওজন!

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ সকাল

Link Copied!

দ্রুত ওজন কমাতে অনেকেই ডায়েট ও ব্যায়ামের পাশাপাশি খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আনেন। বিশেষ করে সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ডায়েটেশিয়ানরা।

তাদের মতে, সঠিক খাবার ও নিয়মিত জীবনযাপন ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি কিছু খাবার নিয়মিত খালি পেটে খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সকালে খালি পেটে নিচের তিনটি খাবার ওজন কমাতে সাহায্য করতে পারে—

১. মধু ও লেবু মিশ্রিত পানি
গরম পানিতে এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে পান করলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সহায়তা করে।

২. পেঁপে
পেঁপে হজমে সহায়তা করে এবং অন্ত্রের কার্যক্রম উন্নত করে। এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফলে হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী।

৩. ওটস
ওটসে উচ্চমাত্রায় ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখে। এতে অতিরিক্ত খাবারের প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

ডায়েটেশিয়ানরা বলছেন, শুধু খাবার নয়, নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাস মেনে চলাও ওজন কমানোর জন্য অত্যন্ত জরুরি।

সূত্র: জি নিউজ

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক