ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে নেশা পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ইকোনমিক জোন অথরিটি (বেজা) এর অনুমোদন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৫, ৮:৫৭ সকাল

Link Copied!

দেশের জগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার যেখানে তামাক নিয়ন্ত্রণে নিজেদের শক্তিশালী অবস্থানের প্রমাণ রেখে চলেছে ঠিক সেখানে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) নতুন নেশা পণ্য নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমোদন প্রদান করেছে। যা দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন করে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা তৈরি করছে। নিকোটিন পাউচ তৈরির নতুন এই কারখানা স্থাপনের অনুমতি সংবিধান, আপীল বিভাগের রায় এবং সরকারের জনস্বাস্থ্য উন্নয়নে প্রচেষ্টার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশ তামাক বিরোধী জোট অবিলম্বে এ ধরণের জনস্বাস্থ্য বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছে ।

উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ১৮ ক অনুচ্ছেদে জনস্বাস্থ্যের জন্য ক্ষতির সকল পণ্য নিষিদ্ধের রাষ্ট্রকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংবিধান এবং সুপ্রিম কোর্টের আদেশ পালন করা দেশের প্রতিটি সংস্থার দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ “ভয়েস অব ডিসকভারি” মামলায় দেশে যৌক্তিক সময়ে তামাক ব্যবহার কমিয়ে আনতে নির্দেশনা প্রদান করে। একই রায়ে দেশে নতুন তামাক কোম্পানিকে লাইসেন্স না দেওয়া এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে এই ব্যবসা থেকে সরিয়ে অন্য ব্যবসায় স্থানান্তরিত করার ক্ষেত্রে সহযোগিতার নির্দেশনা প্রদান করেছে।

ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর আর্টিকেল ৫.৩ প্রতিপালনে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। তামাকের বহুমাত্রিক ক্ষতি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে সরকার বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণে সম্প্রতি বাংলাদেশ সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধিতে সব নীতিতে স্বাস্থ্যকে প্রাধান্য দেয়ার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এর নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনে অনুমোদন, দেশের তরুণ তথা আগামী প্রজন্মের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। যে দায় সরকার কোনভাবেই এড়াতে পারবে না। নিকোটিন পাউচ মূলত তরুণ প্রজন্মের জন্য আসক্তি তৈরির নতুন এক বানিজ্যিক কৌশল। যার মাধ্যমে তামাক কোম্পানি ধূমপান ত্যাগের মিথ্যা প্রচারণার মাধ্যমে প্রকৃত স্বাস্থ্যক্ষতির বিষয়টি আড়াল করে তরুণ প্রজন্মকে দীর্ঘমেয়াদে ভোক্তা তৈরি করতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে, বেলজিয়াম, রাশিয়া, উজবেকিস্তান, ফ্রান্সসহ বিশ্বের ৩৪টি দেশ ইতোমধ্যে এই নিকোটিন পাউচ বিক্রি নিষিদ্ধ বা নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশ তামাক বিরোধী জোট, জনস্বাস্থ্য বিরোধী নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, সকল সরকারী কর্মকর্তাদের জন্য WHO FCTC Article 5.3 অনুযায়ী আচরণবিধি প্রণয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনটি শক্তিশালী করার আহ্বান জানাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু