ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ ডিসেম্বর ২০২৩, ১:২৯ অপরাহ্ণ

Link Copied!

ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে দেশের আকাশে সৃষ্টি হয়েছে সঞ্চালনশীল মেঘ। এই মেঘের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। একই কারণে নদীবন্দরগুলোয় ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের কাছ দিয়ে গতকাল বিকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে অন্ধ্র প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

আবারও বাড়ল স্বর্ণের দাম

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত