ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

দেড় মাস পর আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ১:৫৯ বিকাল

Link Copied!

দীর্ঘ প্রায় দেড় মাস বিরতির পর আবারও বাজার থেকে ৭ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার একটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার কেনা হয়।

এর আগে সর্বশেষ ২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক আড়াই কোটি ডলার কিনেছিল, তখন প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে মোট ৫৫৬ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম-৬) অনুযায়ী বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

ডলার কেনার ফলে বাজারে টাকার প্রবাহও বেড়েছে। সর্বশেষ কেনাকাটার বিপরীতে প্রায় ৮৫৯ কোটি টাকা বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২ মার্চ পর্যন্ত ডলার কেনার বিপরীতে ব্যাংকগুলোতে ৬৭ হাজার কোটি টাকার বেশি সরবরাহ করা হয়েছিল, যা ব্যাংক খাতে তারল্য বাড়াতে সহায়তা করেছে।

ডলার বাজারে গত কয়েক মাসে কিছুটা ওঠানামা দেখা গেলেও সামগ্রিকভাবে স্থিতিশীলতা বজায় ছিল। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে মার্চের শুরুতে ডলারের দর কিছুটা বাড়তে শুরু করে। দীর্ঘদিন ১২২ টাকা ২৫–৩০ পয়সার মধ্যে থাকা দর মার্চের মাঝামাঝি ১২২ টাকা ৭৫ পয়সায় ওঠে। এরপর কিছুদিন বাজার থেকে ডলার কেনা স্থগিত রাখে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার ১২২ টাকা ৮৪ থেকে ১২২ টাকা ৮৮ পয়সার মধ্যে লেনদেন হচ্ছে, যা কিছুদিন আগের তুলনায় সামান্য কম।

এদিকে আমদানি ব্যয় বাড়লেও রপ্তানি আয় কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে ফেব্রুয়ারি শেষে প্রায় ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ শক্ত অবস্থানে থাকায় ডলার বাজারে চাপ কিছুটা কমেছে।

চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৬১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৭৮২ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের বাজারে হস্তক্ষেপ ডলার বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করছে। তবে বৈশ্বিক অনিশ্চয়তা, আমদানি ব্যয় ও ঋণ পরিশোধের চাপের কারণে বাজার পরিস্থিতি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা

জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে বাংলাদেশের হাতে দুই দশক: বিশ্বব্যাংক