ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৪, ১১:২৩ সকাল

Link Copied!

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে একজন আমদানি কারক গত ২ দিনে ভারতীয় ৩৬টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন। গতকাল (১৪ জুলাই) রবিবার দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি-কারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত হিলি স্থলবন্দসহ সারাদেশে পেঁয়াজের বাজার দর বেড়ে চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত হয়ে আমদানির অনুমতি দেওয়ায় গত জুন মাসের প্রথম সপ্তাহে আব্দুর রহমান নামে একজন আমদানি কারক ৫ টি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল।

গত জুন মাসে পেঁয়াজের খুচরা মূল্য কেজি পুতি ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু জুলাই মাসের শুরু থেকেই পেঁয়াজের বাজার আবার বাড়তে শুরু করেছে। এ কারণেই হিলি স্থলবন্দরদী আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি শুরু করেছে। গত ২ দিনে ভারত থেকে ৩৬ টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ খালাসের কাজ চলছে। আজ সোমবার থেকেই এসব পেঁয়াজ হিলি বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে যাবে। আমদানি করা পেঁয়াজের চাহিদা থাকলে এবং বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হলে আরো অধিক পরিমাণ পেঁয়াজ আমদানি কারকেরা ভারত থেকে আমদানি করবেন।

আমদানি-কারকরা বলছেন, দেশে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়ানো হয়েছে। স্থল বন্দর সিএন্ডএনএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত পরশু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬ টি ট্রাকে ৪৫১ মেট্রিক টন এবং গতকাল সারাদিনে ২০ টি ট্রাকে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।ওইসব আমদানি করা পেঁয়াজ গতকাল রোববার সারাদিনে পাইকারদের কাছে বিক্রি করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা